News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর স্টেশনে আইনশৃঙ্খলার বড়সড় ভাঙন, পুলিশের চোখের সামনেই পালাল কুখ্যাত মাদক কারবারি, যাত্রীদের তৎপরতায় ফের গ্রেপ্তার
Image

ধর্মনগর স্টেশনে আইনশৃঙ্খলার বড়সড় ভাঙন, পুলিশের চোখের সামনেই পালাল কুখ্যাত মাদক কারবারি, যাত্রীদের তৎপরতায় ফের গ্রেপ্তার

আগরতলা, ১৩ জুন : ধর্মনগর রেলস্টেশনে শুক্রবার ঘটে গেল এক রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। পুলিশী হেফাজত থেকে পালিয়ে গেল এক কুখ্যাত মাদক চক্রের সদস্য। যদিও সাধারণ যাত্রীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত ব্যক্তি, কিন্তু প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে।

সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা গ্রেপ্তার করেন মোহাম্মদ সোহাগ (২১)। সে সোনামুড়ার আড়ালিয়া এলাকার বাসিন্দা ও পেশাদার মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

ধৃতকে ধর্মনগর রেল পুলিশের হাতে তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে চমকপ্রদ ঘটনা অভিযুক্ত সোহাগ পুলিশি হেফাজত থেকেই কৌশলে পালিয়ে যায়। মুহূর্তে রেলস্টেশনে ছড়ায় চাঞ্চল্য।

তবে সৌভাগ্যবশত, উপস্থিত যাত্রীরা বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং অভিযুক্তকে ফের পাকড়াও করতে সক্ষম হন। সাধারণ যাত্রীদের এই সাহসিকতা যেমন প্রশংসনীয়, তেমনি পুলিশের গাফিলতিও সমানভাবে উদ্বেগজনক।

ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত, তবে ধর্মনগর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে অনীহা প্রকাশ করছেন। দায় এড়ানোর প্রবণতা এবং অস্পষ্ট বক্তব্য থেকে বাড়ছে সন্দেহ এই ঘটনার আড়ালে কি আরও কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, বলে প্রশ্ন উঠেছে।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top