News Flash

Image

অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ১৩ জুন : রাজ্যে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশীরা প্রবেশ করে যাচ্ছে। এই সকল অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এলাকায় এক বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কারীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা, সেকেন্ড অফিসার শুক্লমনি দের্বমা ও এস আই রতন দেবনাথের যৌথ অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়।

এইবিষয়ে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। পরবর্তী সময়ে সকলের অক্লান্ত প্রচেষ্টায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ। জানা যায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা মৃত অজিত মিয়ার ছেলে ইসমাইল মিয়া ( ৩০ ) । অভিযুক্তকে আটক করে পুলিশ জিঞ্জাসাবাদ চালাচ্ছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top