News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে কৃতি তালিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে
Image

ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে কৃতি তালিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল গত ৩০ এপ্রিল প্রকাশিত হয়েছে। আজ পর্ষদের ফলাফলে কৃতি তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, কৃতিদের মধ্যে প্রথম ১০ স্থানাধিকারীর তালিকায় মাধ্যমিকে ২৫ জন এবং উচ্চ মাধ্যমিকে ২০ জন স্থান পেয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে দেখা গেছে, মাধ্যমিকে মেধা তালিকায় ১১ জন ছাত্র এবং ১৪ জন ছাত্রী স্থান করে নিয়েছে। তবে, বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী অন্তরিক্ষা পাল প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০।

এদিকে, উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় ১৪ জন ছাত্রী এবং ৬ জন ছাত্র স্থান করে নিয়েছে। তবে, পিএমশ্রী কামিনী কুমার সিং স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জয়দীপ রুদ্রপাল উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০।

এবছর মাধ্যমিকে দ্বিতীয় একজন, তৃতীয় ২ জন, চতুর্থ একজন, পঞ্চম ৫ জন, ষষ্ঠ ৩ জন, সপ্তম একজন, অষ্টম ৪ জন, নবম ৩ জন এবং দশম ৪ জন স্থান পেয়েছে। তেমনি, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় ১ জন, তৃতীয় ২ জন, চতুর্থ একজন, পঞ্চম ৪ জন, ষষ্ঠ ১ জন, সপ্তম ৩ জন, অষ্টম ৪ জন, নবম ২ জন এবং দশম এক জন স্থান পেয়েছে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top