News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে জিআরপি
Image

দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে জিআরপি

আগরতলা, ১৩ জুন : দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে জিআরপি পুলিশ। আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। পাশাপাশি, আরেকটি অভিযানে রেলস্টেশন থেকে একজন নেশাকারবারীকে আটক করে। তার কাছ থেকে ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং সে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সে বলে কলকাতা যাবে। ধৃতের নাৃ আব্দুল খালেক ওরফ হাসিম মিয়া ( ২৮)।

পাশাপাশি, আরেকটি অভিযানে গতকাল রাতে আগরতলায় জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ মিলে এক নেশাকারবারিকে আটক করেছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২কে জি ১৮৫ গ্রাম শুকনো গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সে গাঁজাগুলো পাঞ্জাবের উদ্দেশ্যে পাচার করবেে। তার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। ওই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। ধৃতের নাম, দীপঙ্কর ( ২২) বাড়ি উত্তর প্রদেশ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top