News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শরিফুল ইসলামের হত্যাকান্ড, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ এলাকাবাসীর, অভিযুক্তদের থানায় সোপর্দ
Image

শরিফুল ইসলামের হত্যাকান্ড, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ এলাকাবাসীর, অভিযুক্তদের থানায় সোপর্দ

আগরতলা, ১২ জুন : শরিফুল ইসলামের হত্যাকান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এনসিসি থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। পরবর্তী সময়ে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ জুন থেকে নিখোঁজ ছিলেন স্মার্ট সিটি প্রকল্পে পেশায় বিদ্যুৎ কর্মী শরিফুল ইসলাম। তারপর জয়দ্বীপের বাড়িতে নবনিতা এবং অনিমেষের উপস্থিতিতে তাঁকে ডা: দিবাকর গলা টিপে খুন করেন। নতুন প্রেমিকের হাতে পুরনো প্রেমিকের খুনের দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করেছেন নবনিতা। শরিফুলের বন্ধু গণ্ডাছড়ার বাসিন্দা বর্তমানে আগরতলায় আত্মীয়ের বাড়িতে বসবাসরত পেশায় চিকিত্সক ডা: দিবাকর সাহা, তাঁর প্রেমিকা নবনিতা দাস, জয়দ্বীপ দাস এবং অনিমেষ যাদব মিলে তাঁকে খুন করেছে এবং দেহ লোপাটের উদ্দেশ্যে গণ্ডাছড়ায় একটি পানের দোকানের ফ্রিজে লুকিয়ে রেখেছে। ওই ঘটনায় পুলিশ ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এদিকে, আজ শরিফুল ইসলামের খুনীদের’ কঠোর শাস্তির দাবিতে এনসিসি থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। পরবর্তী সময়ে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ।

Releated Posts

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top