News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন প্রদান করার দাবিতে রেগা কর্মীদের ডেপুটেশন
Image

বেতন প্রদান করার দাবিতে রেগা কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ১১ জুন : উত্তর জেলার রেগা কর্মীদের দুমাস ধরে বেতন হচ্ছে না। অবিলম্বে বেতন প্রদান করার দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লকের রেগা কর্মীরা ডেপুটেশন প্রদান করেন।উত্তর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও জেলাশাসকের অনুপস্থিতে তাদের ডেপুটেশন গ্রহণ করলেন অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস। এই ডেপুটেশনে উত্তর জেলা রেগা কর্মী সংগঠনের সম্পাদক প্রাণতোষ ভৌমিক ডেপুটেশনটি তুলে দেন অতিরিক্ত জেলা শাসকের হাতে।

এই রেগা কর্মচারী অর্থাৎ আত্মা সংগঠনের সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০০৭ সাল থেকে ত্রিপুরা রাজ্যের রেগা কর্মীরা কাজ করে যাচ্ছে। এত বছর যাবত মাসের বেতন মাসের মধ্যে পেয়ে থাকলেও বিগত দুমাস থেকে তাদের কোন বেতন প্রদান করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে চাকরি করে আসলো চুক্তিবদ্ধ থেকে তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। বিশেষত সঠিক সময়ে বেতন না পেলে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাতে হয় রেখা কর্মীদের। তার উপর দুই মাস যাবত বেতন না পাওয়ার কারণে বর্তমানে সংসার পরিচালনা ছেলে মেয়ে মা, মা-বাবাদের মুখে তুলে দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না। এর দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লগ এর ভিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত তাদের দাবি পৌঁছে দিয়েছেন তাদের বিশ্বাস তাদের দাবি পূরণে বিশেষত তাদের বেতন প্রদানে উত্তর জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ভিডিওরা সরকারের দারস্ত হয়ে তাদের সমস্যা সমাধানের একটি নির্দিষ্ট সমাধান বের করবেন।

তারা আরো জানান, দুমাস ধরে বেতন না পেয়ে রেখা কর্মীরা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। উত্তর জেলা শাসকের অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন কারের কাছে ওনাদের দাবি অতিসত্বর পৌঁছে দেবেন এবং তাদের সমস্যা সমাধানে তিনি সরকারকে অনুরোধ জানাবেন।
বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক বলেন বর্তমানে তারা জেলাভিত্তিক বিভিন্ন পদাধিকারের কাছে তাদের দাবি গুলি পূরণ করার জন্য অনুরোধ করছেন তাতেও যদি সরকার তাদের বেতন প্রদান না করে তাহলে আগামী দিনে রাজ্যভিত্তিক আত্মার সকল কর্মীরা গণ আন্দোলনে ডাক দেবেন। আজকের ডেপুটেশনে বহু রেগা কর্মীদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top