News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিকোণ প্রেমের জেরেই খুন শরিফুল ইসলামের, মৃতদেহ উদ্ধার গন্ডাছড়ায়, গ্রেফতার ৬
Image

ত্রিকোণ প্রেমের জেরেই খুন শরিফুল ইসলামের, মৃতদেহ উদ্ধার গন্ডাছড়ায়, গ্রেফতার ৬

আগরতলা, ১১ জুন : ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছে ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলাম। আজ গন্ডাছড়া নারায়ণপুরের একটি পানের দোকানের ডিপ ফ্রিজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। রোমহর্ষক ওই ঘটনার সাক্ষী হয়েছে গোটা ত্রিপুরা। আজ দুপুরে আগরতলা থেকে পুলিশের একটি টিম গন্ডাছড়ায় গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গন্ডাছড়া পুলিশ ও ফরেন্সিক টিম। ওই হত্যাকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করেছে এন সি সি থানার পুলিশ। তার মধ্যে দুজন মহিলা বাকি চারজন পুরুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

ঘটনার বিবরণে পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে বলেন, গত ৮ জুন রাতে ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে তাঁর বন্ধু ডা. দিবাকর সাহা দক্ষিন ইন্দ্রনগরের বাসিন্দা জয়দ্বীপ দাসকে উপহার দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তাঁর পৌঁছানোর আগেই জয়দ্বীপের বাড়িতে নবনীতা দাস(২৫) এবং অনিমেষ যাদব (২১) নামে তাঁরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই (ডা.) দিবাকার সাহা শ্বাসরুদ্ধ করে শরিফুল ইসলামকে হত্যা করেন। ত্রিকোণ প্রেমের জেরেই ওই হত্যাকান্ড হয়েছে বলে জানান তিনি। শরিফুল ইসলাম পেশায় স্মার্ট সিটির বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন।

তিনি আরও বলেন, দীর্ঘ বছর ধরে নবনীতা দাস এবং শরিফুল ইসলামের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের মধ্যে নবনীতার সাথে প্রনয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ডা. দিবাকর সাহা। ফলে, শরিফুল ইসলামকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তাঁর হত্যার রণকৌশল তৈরী করেন তাঁরা। গত ৯ জুন বাজার থেকে বড়ো একটি ব্যাগ কিনে আনেন দিবাকর সাহা। দিবাকর সাহার বাড়ি গন্ডাছড়ায়। তাঁর বাবা মা ওই বাড়িতেই থাকেন। আগরতলায় সে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। পরের দিন সকালে গাড়ি করে গন্ডাছড়ায় তাঁর দিবাকরের বাবার দোকানের একটি ড্রীপ ফ্রিজে রেখে সবাই চলে আসে। ওই ঘটনায় গতকাল রাতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ীই আজ গন্ডাছড়া থেকে তাঁর মৃতেদহ উদ্ধার হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top