News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে কৌশলী চাপ বাড়িয়ে চলেছেন প্রদ্যোত, জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুশিয়ারি
Image

তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে কৌশলী চাপ বাড়িয়ে চলেছেন প্রদ্যোত, জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুশিয়ারি

আগরতলা, ১০ জুন: ত্রিপুরায় শাসক দল বিজেপির উপর কৌশলী চাপ বাড়িয়ে চলেছেন তিপরা মথা পার্টির প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে লাইভে এসে প্রদ্যোত বলেন, “বিজেপি জোট সরকারে আমাদের যোগদানের শর্ত ছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের লিখিত আশ্বাস। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের প্রতিই আমাদের অঙ্গীকার। আমি যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, তবে ক্ষমতায় থাকার অধিকার রাখি না।” তিনি আরও জানান, এই মনোভাব তিনি ইতিমধ্যেই তিপরা মথা পার্টির মন্ত্রী ও অধিকাংশ বিধায়কদের জানিয়ে দিয়েছেন।

চুক্তি বাস্তবায়নে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেববর্মা বলেন, “আঠারো মাস কেটে গেছে, অপেক্ষা এখনও চলছে। আমি বুঝতে পারছি, সাম্প্রতিক পাহেলগাঁও জঙ্গি হামলার মতো ঘটনায় কেন্দ্রের মনোযোগ অন্যদিকে গেছে। তবুও মনে হচ্ছে, কোথাও কিছু একটা আটকে আছে। দিল্লিতে আলোচনা ইতিবাচক হলেও তৃণমূল স্তরে তার প্রতিফলন নেই।”

এদিন তিনি বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশ নজরদারির জন্য একটি বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণাও দেন। এই হেল্পলাইনে নাগরিকরা সন্দেহজনক সীমান্ত অতিক্রমের খবর দিতে পারবেন এবং দলীয় কর্মীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

দেববর্মা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জমি ও সম্পদ রক্ষা করতে হবে।” তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি ত্রিপুরার সমস্ত সম্প্রদায়কে দলীয় রাজনীতি ভুলে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।

অবশ্য, ত্রিপুরায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিপরা মথা জোট ছেড়ে সরকার থেকে বেরিয়ে গেলেও বিশেষ কোন প্রভাব পড়বে বলে মনে করছেন না রাজনৈতিক মহল। কারণ, তিপরা মথার ভরসায় ত্রিপুরায় বিজেপি জোট সরকার টিকে থাকতে হবে, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। এক বিজেপি নেতার কথার, আমরা সকলকে সাথে নিয়ে চলতে বিশ্বাসী। এক্ষেত্রে আমাদের ছেড়ে কেউ চলে যেতে চাইলে তাঁকে জোর করে আটকে রাখার প্রয়োজন মনে করি না।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top