News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু
Image

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

আগরতলা, ৯ জুন : স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। টাকারজলা থানাধীন গোলাঘাটি বাজার এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, স্কুল সেরে বাড়ি ফেরার পথে রাবার বোঝাই বোলোরো গাড়ির ধাক্কায় গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে টাকারজলা- জম্পুইজলা সড়কে মৃত্যু হয়েছে মধ্য ঘনিয়ামাড়া এস বি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শিক্ষক কার্তিক দাসের। জানা গিয়েছে, স্কুল সেরে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে রাবার সিট বোঝাই করা একটি বোলোরো গাড়ি দ্রুতগতিতে টাকারজলার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাবার বোঝাই বোলেরো গাড়ির ধাক্কা স্কুটি সহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিক্ষক কার্তিক দাস। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার পূর্বেই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিক্ষক কার্তিক দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শিক্ষকের দেহ। এদিকে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে গিয়ে তার আত্মপরিজন।

Releated Posts

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top