News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে : জিতেন্দ্র
Image

বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে : জিতেন্দ্র

আগরতলা, ৯ জুন : ত্রিপুরায় আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণতে আনতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আসলে বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।
গতকাল রাতে মসজিদ পট্টি এলাকায় কংগ্রেসের ছাত্র যুব নেতার বাড়িতে দুষ্কৃতিকারীর হামলা ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করাতে গতকাল রাতে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। একদল দুষ্কৃতকারীরা তাঁর বাড়ি ভাঙচুর করেছে এবং পরিবারের সদস্যদের আক্রমণ করেছেন। এমনকি, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাঁদের উপর আক্রমণের চেষ্টা করানো হয়েছে। ওই ঘটনা অত্যন্ত বর্বরোচিত। এই ঘটনাই স্পষ্ট যে ত্রিপুরার আইনের শাসন নেই।

তাঁর কথায়, ব্যক্তিগত আক্রমণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিজেপির একাংশ নেতৃত্বরা বিরোধী দলের নেতৃত্বদের ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। তাহলে তার কোনো প্রতিবাদ হচ্ছে না কেন, বলে প্রশ্ন করেন তিনি। : ত্রিপুরায় আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণতে আনতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আসলে বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বলে দাবি তাঁর।

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top