News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে কর্মরত সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব
Image

রাজ্যে কর্মরত সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুন:
আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যে কর্মরত সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে ক্লাব। রাজ্যের যে সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিক এই দুর্ঘটনা বীমার আওতায় আসতে ইচ্ছুক তাদের আগামী ২০ জুনের মধ্যে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদকের কাছে তাদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, নোমিনির যে কোন সরকারী পরিচয় পত্রের জেরক্স কপির সাথে বীমাকারীর নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা সহ নিদিষ্ট ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত রাজ্যের প্রায় অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রাজ্যের সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের এই সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে।

Releated Posts

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top