News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইতরমা মলে নতুন আয়ুর্বেদ ঔষধ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন
Image

আইতরমা মলে নতুন আয়ুর্বেদ ঔষধ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন:
আগরতলায় আইতরমা মলে রবিবার আনুষ্ঠানিকভাবে একটি আয়ুর্বেদ ঔষধ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিক্রয় কেন্দ্রে সব ধরনের আয়ুর্বেদ ঔষধ পাওয়া যাবে। ত্রিপুরার তথা আগরতলার জনগণের চাহিদার কথা চিন্তা করে ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবারের এই প্রজন্মের উত্তরসূরী আয়ুর্বেদাচার্য ডা. দেবব্রত সেন- এর উদ্যোগে পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসালয় ও ঔষধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয় রবিবার আগরতলার আইতমা মলে।

আজকে এই সেন্টারটি উদ্বোধন করে আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেন আয়ুর্বেদের উপকারিতা তুলে ধরেন। পাশাপাশি আগরতলায় আয়ুর্বেদের উপকারিতা গ্রহণ করার আহ্বান জানান। আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যা বর্তমানে বিভিন্ন রূপে চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এটি শুধুমাত্র রোগের চিকিৎসা নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এমন একটি জীবনযাত্রা।

আয়ুর্বেদ প্রাকৃতিক উপাদান, যেমন – ভেষজ, খাদ্য, এবং জীবনযাত্রার পরিবর্তন ব্যবহার করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে, যেমন – শ্বাসকষ্ট, হজম সমস্যা, মানসিক সমস্যা, এবং অন্যান্য জটিল রোগ। আয়ুর্বেদের চিকিৎসায় বিভিন্ন ভেষজ এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়।

Releated Posts

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top