News Flash

  • Home
  • Uncategorized
  • ইট চাপায় সাত শিশু সহ জখম আট গন্ডাছড়ায়
Image

ইট চাপায় সাত শিশু সহ জখম আট গন্ডাছড়ায়

injuredনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার ৬০ কার্ড এলাকায় একটি ইট ভাট্টায় ইটের চাপা পড়ে সাতজন শিশু সহ আটজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক৷ তাদেরকে গন্ডাছড়া হাসপাতাল থেকে জিবি হ াসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ গুরুতর আহত ঐ পাঁচজন হল পূজা কুমারী (৩), রাখি কুমারী(২০) কাজল (৫), সচিন(৮) এবং জেসিবি চালক সুমন দেব৷ আপর আহত তিনজন হল রানি (৩), আরুতি (৪) ও সুনু কুমার(৪)৷ তারা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ সংবাদ সূত্রে জানা যায়, গন্ডাছড়া ৬০ কার্ড এলাকার জিবিআই ইট ভাট্টায় দুপুর নাগাদ শিশুরা খেলা করছিল৷ তখনই ইটের স্তূপ তাদের উপর ধবসে পড়ে৷ সেখানে জেসিবির চালকও ছিল৷ অন্যান্য শ্রমিকরা ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসে৷ আহতদের উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া  হয়৷ সেখান থেকে পাঁচজনকে জিবিতে স্থানান্তর করা হয়৷ পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে৷ এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top