News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৭ দফা দাবিতে ৯ জুলাই দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের ডাকে বনধের সমর্থনে এগিয়ে আসার আহবান সিপিআইএমএল- র
Image

১৭ দফা দাবিতে ৯ জুলাই দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের ডাকে বনধের সমর্থনে এগিয়ে আসার আহবান সিপিআইএমএল- র

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৮ জুন: রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আইনের শাসন নেই বলে গুরুতর অভিযোগ করেছে সিপিআইএমএল। আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটে শামিল হতে দল মত নির্বিশেষে সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন।

সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে বেশ কয়েকটি বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বেসরকারীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজ্যের সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। ১৭ দফা দাবিতে আগামী ৯জুলাই দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ যে বন্ধের ডাক দিয়েছে সেই বনধকে সমর্থনে সকলকে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, রাজ্যে আইনের শাসন নেই। সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা যাচ্ছে না। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের লোকজনদেরকে ঈদের দিনে তাদের নিজের বাড়িতে গবাদি পশুর জবাই করতে বাধা দান করা হয়েছে। এমনকি তাদের বাড়িতে ঢুকে হিন্দুত্ববাদী সংগঠন মারধর করেছে। এ ধরনের ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না। এসব ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে সিপিআইএমএল।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top