News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্নীতির অভিযোগে বন্ধ হলো স্কুলের নির্মাণ কাজ, কাঠগড়ায় শাসকদলের ঠিকাদার
Image

দুর্নীতির অভিযোগে বন্ধ হলো স্কুলের নির্মাণ কাজ, কাঠগড়ায় শাসকদলের ঠিকাদার

বৈদ্যনাথ ভট্টাচার্য

মাছমারা, ৮ জুন : নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে অবশেষে বন্ধ করে দেওয়া হলো পেঁচারথল বিধানসভার মাছমারা লেদ্রাই দেওয়ান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নির্মাণ কাজ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চলমান এই স্কুল বিল্ডিংয়ের কাজটি গত ছয় মাস ধরে চলছিল। অভিযোগ উঠেছে, শাসকদল বিজেপিরই এক কর্মী এই কাজের বরাত পেয়েছিলেন।দীর্ঘদিন ধরেই এই নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছিল। স্থানীয়দের অভিযোগ, ইট, বালি, পাথর, সিমেন্ট এবং কংক্রিট ব্যবহারে সরকারি কোনো নিয়ম মানা হচ্ছিল না। বিশেষত, বালি ও সিমেন্টের মিশ্রণে কারচুপি এবং বিল্ডিংয়ের ওয়াল নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইটের ব্যবহার চোখে পড়ার মতো। সরকারি নির্দেশিকা অনুযায়ী ওয়াল নির্মাণে ফার্স্ট ক্লাস ইট ব্যবহারের কথা থাকলেও, এখানে তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ।এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে বিজেপি দলের স্বশাসিত জেলা পরিষদের সদস্য স্বপ্নারানী দাস তার সঙ্গীদের নিয়ে লেদ্রাই দেওয়ান স্কুলে ছুটে যান। নির্মাণ কাজ ঘুরে দেখার পর তিনি অবিলম্বে কাজটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।স্বপ্নারানী দাস এই বিষয়ে বলেন, “দীর্ঘদিন যাবৎ মাছমারা লেদ্রাই দেওয়ান স্কুলের একটি বিল্ডিংয়ের কাজে বিভিন্ন নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছে। তাই আজ এলাকার জনগণকে নিয়ে দেখতে যাই এবং অতি নিম্নমানের কাজ করে আমাদের সরকারকে বদনাম করা যাবে না। তাই আপাতত এই কাজ বন্ধ রাখার নির্দেশ দেই।”অনুসন্ধানে জানা গেছে, মাছমারা পেঁচারথল এলাকায় সরকারি যে সমস্ত কাজকর্ম হচ্ছে, সেগুলিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। রাস্তা নির্মাণ থেকে বিল্ডিং নির্মাণ—সব ক্ষেত্রেই “পুকুর চুরি” নয়, যেন “সাগর চুরি” চলছে বলে অভিযোগ। এরই মধ্যে কাঞ্চনপুরের শুকনা ছড়ায় আরেকটি নির্মাণ কাজের অনিয়ম ধরা পড়ার কারণে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।এই ঘটনা শাসকদলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এলাকার জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সরকারি নির্মাণ কাজে এই ধরনের দুর্নীতি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top