News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যা আক্রান্তদের পাশে পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলার পল্লী উন্নয়ন সংঘ, অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির
Image

বন্যা আক্রান্তদের পাশে পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলার পল্লী উন্নয়ন সংঘ, অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির

আগরতলা, ৮ জুন : রাজ্যে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলার পল্লী উন্নয়ন সংঘ ক্লাব এক প্রশংসনীয় উদ্যোগ নেয়। ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

এই স্বাস্থ্য শিবিরে ১০০-র অধিক মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। রোগীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক ডা. অমিতাভ রায়, যিনি এদিন বন্যা-আক্রান্ত অসংখ্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দেন।

ক্লাব কর্তৃপক্ষ জানান, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ক্লাবের সদস্যরা।

স্থানীয়রা ক্লাবের এই মানবিক প্রয়াসের জন্য কৃতজ্ঞতা জানান এবং প্রশাসনের পাশাপাশি সমাজের অন্যান্য সংগঠনগুলিকেও এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top