News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে: এবিভিপি
Image

রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে: এবিভিপি

আগরতলা, ৭ জুন : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। অবিলম্বে কলেজগুলোতে শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে এবিভিপি। কিন্তু সরকার দাবি পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আজ সাংবাদিক সম্মেলনে করে এমনটাই অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক গৌরব দাস বলেন, রাজ্যের কলেজ গুলোর জন্য সহকারী প্রফেসরের ২০৭ পদ অবিলম্বে সরকারের পূরণ করার প্রয়োজন। নাহলে কলেজগুলির পঠন-পাঠন নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজ্যের কোচিং সেন্টার গুলির জন্য নির্দিষ্ট ভাবে কোন গাইডলাইন না থাকায় বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাজ্যের সরকারি শিক্ষকদের দিকে আঙ্গুল তুলে বলেন, বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা বাড়িতে বিদ্যা ব্যবসা করছেন। সরকারের দ্রুত প্রয়োজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ সরকার এ বিষয়ে অবগত রয়েছে।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top