News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ ধরতে গিয়ে ইটভাট্টার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই নাবালিকার
Image

মাছ ধরতে গিয়ে ইটভাট্টার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই নাবালিকার

আগরতলা, ৭ জুন : মাছ ধরতে গিয়ে সিমনায় ইটভাট্টার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই নাবালিকার। একজনের নাম লক্ষী এবং অপরজনের নাম মানবি। লক্ষীর বয়স ১৪ বছর এবং মানবীর বয়স ১১ বছর।

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেল তিনটে নাগাদ লক্ষী ও মানবী দুই বোন মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে সিমলার ইটভাট্টায় গর্তে পড়ে যায় দুই বোন। সেই গর্তের জল থেকে তারা আর উঠে আসতে পারেনি। ইটভাটার গর্তের জলে ডুবে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং পরিবারের লোকজনদের ঘটনা জানান। সেখান থেকে তারা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মোহনপুর হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পর আজ মৃতদেহ দুটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জলে ডুবে দুই নাবালিকা বনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top