News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুন : রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে এজিএমসি ও জিবিপি হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জি লেনস্থিত ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজো সফররত নয়াদিল্লিস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)’র এক চিকিৎসক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এইমস’র অধিকর্তা প্রফেসর (ডা.) এম. শ্রীনিবাস-এর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ডা. রমেশ আগরওয়াল, ডা লক্ষ্মীতেজ উন্ডাভাল্লি, ডা. অরুণা কুমারী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবাটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যে টেলি এডুকেশন ও টেলি কনসাল্টেশন পরিষেবাকে চালু করার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর আরও উন্নতিকল্পে এইমস’র প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা চেয়ে অধিকর্তা প্রফেসর (ডা.) এম শ্রীনিবাস-এর দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তাছাড়াও বৈঠকে এজিএমসি ও জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্র সহ চলমান প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়। বৈঠকে এইমস’র অধিকর্তা প্রফেসর (ডা.) এম. শ্রীনিবাস রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানে এইমস’র দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। চিকিৎসায় সুপার স্পেশালিটি পরিষেবা, তথ্য ও প্রযুক্তি নির্ভর পেপারলেস হাসপাতাল গড়া, হাসপাতালে প্রশাসনিক ব্যবস্থার শক্তিশালীকরণ, উন্নতমানের জরুরী চিকিৎসা পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে যুক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে বিশেষভাবে জোড় দেওয়ার উপর এইমস’র অধিকর্তা গুরুত্বারোপ করেন।

বৈঠকে এজিএমসি ও জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়ক মীনারাণী সরকার, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি, স্বাস্থ্য অধিকর্তা ডা. তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডা শঙ্কর চক্রবর্তী, এজিএমসি’র প্রিন্সিপাল প্রফেসর (ডা) অনুপ সাহা, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জীব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top