News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
Image

গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

আগরতলা, ৭ জুন: প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার গোমতি পাড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, ঘটনার খবর সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি, তবে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রশাসনের নির্দেশে গবাদি পশুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেলেও প্রশাসন জানিয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, রাখা হয়েছে কড়া নজরদারি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top