News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত সমাজদ্রোহী এবং ওসির গাড়ি ছিনতাইকারী ১৪ দিনের জেল হাজতের নির্দেশ
Image

কুখ্যাত সমাজদ্রোহী এবং ওসির গাড়ি ছিনতাইকারী ১৪ দিনের জেল হাজতের নির্দেশ

চড়িলাম, ৬ জুন : শেষমেশ বিশালগড় থানার (এস আই)আইও রাকেশ দেবনাথ ওসির গাড়ি ছিনতাই মামলায় গত পরশুদিন তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে ছিনতাইকারী জুয়েল আহমেদকে কোটে সোপর্দ করেন। আদালত দুদিনের পুলিশ কিমান মঞ্জুর করেন। পরিশেষে অর্থাৎ রিমান্ড রিমান্ড শেষ হওয়ার পর শুক্রবার সকালে পুনরায় কোর্টে পাঠালে আদালত ১৪ দিনের জন্য জেল হেফাজতে থাকার নির্দেশ প্রদান করেন। ছিনতাইকারীর বাকি তিনজন পলাতক বলে পুলিশ সূত্রে খবর। বাকি তিনজনকেও পুলিশ তাদের গ্রেফতার করবে বলে খবর।

প্রসঙ্গত, বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাইকারী ও সমাজদ্রোহী জুয়েল আহমেদকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় মধুপুর থানাধীন জুয়েল আহমেদের শ্বশুরবাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তবে বিশালগড় থানার ওসি সনজিৎ সেন জুয়েল আহমেদকে জেরা করে বাকি তিনজন ছিনতাইকারীর নাম সামনে আসবে বলে সাংবাদিকদের জানান। বিশালগড় থানায় দুদুটি ছিনতাই কান্ডের মধ্যে বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই মামলা নম্বর ৪২ /২০২৫ ইং মূলে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় কুখ্যাত সমাজদ্রোহী জুয়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে আদালতে সোপার্দ করা হবে বলে জানান ওসি সনজিৎ সেন।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top