News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির বিকাশে সহায়তা করার জন্য পতঞ্জলি যোগপীঠের প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর আহ্বান
Image

রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির বিকাশে সহায়তা করার জন্য পতঞ্জলি যোগপীঠের প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর আহ্বান

আগরতলা, ৪ মে : দেশের অন্যান্য রাজাগুলির মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার রাজ্য হিসেবে উন্নীত হয়েছে। জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ের দিক থেকেও ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে। রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে ভিত্তি করে ত্রিপুরা সার্বিকভাবে উন্নয়নের দিশায় এগিয়ে যাচ্ছে। আজ সচিবালয়ে পতঞ্জলি যোগপীঠ (ট্রাস্ট)-এর জেনারেল সেক্রেটারি আচার্য বালকৃষ্ণের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদ ও প্রত্নতাত্বিক নির্দশনে সমৃদ্ধ ত্রিপুরায় বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, ডম্বুরের নারিকেলকুঞ্জ, ঊনকোটি, ছবিমুড়ার মতো দর্শনীয় স্থান রয়েছে এই রাজ্যে, যা দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করছে। রাজ্যের যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা যথেষ্ট উন্নত। রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির বিকাশে এগিয়ে এসে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী পতঞ্জলি যোগপীঠ (ট্রাস্ট)-এর প্রতিনিধি দলটিকে আহ্বান জানান।

বৈঠকে আলোচনাকালে পতঞ্জলি যোগপীঠ (ট্রাস্ট)-এর জেনারেল সেক্রেটারি আচার্য বালকৃষ্ণ ত্রিপুরার সম্ভাবনাময় ক্ষেত্রগুলির সামগ্রিক উন্নয়নে সহায়তায় আগ্রহ প্রকাশ করেন। রাজ্যের কৃষি, ধর্মীয় পর্যটন, তথ্য ও প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন। রাজ্যে একটি যোগা ও ওয়েলনেস সেন্টার এবং জৈব বৈচিত্র পার্ক স্থাপনের জন্য পতঞ্জলি যোগপীঠ (ট্রাস্ট)-এর জেনারেল সেক্রেটারি আচার্য বালকৃষ্ণ আগ্রহ প্রকাশ করেন। তাছাড়াও রাজ্যে বড় পরিসরে একটি ধর্মীয় সম্মেলন আয়োজন করার কথাও তিনি উল্লেখ করেন। বৈঠকে বন দপ্তরের প্রধান সচিব আর কে সামাল, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিতো, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, জনজাতি কল্যান দপ্তরের সচিব ড. কে শশীকুমার, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top