News Flash

Image

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক গবাদি পশুর

কৈলাসহর, ৩ মে : চন্ডিপুর ১ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুর। এজন্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।

কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের চরম উদাসীনতার কারণে কৈলাসহর দক্ষিণ চন্ডিপুর ১ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি গরুর। এলাকাবাসীরা উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার দুপুর বেলা দুটি গরু একটি ক্ষেতের জমিতে যায়। সেখানে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটি। সেই গরু দুটি খুঁটির সংস্পর্শে যাওয়ার পর ছটফট শুরু করে। উক্ত বিষয়টি লক্ষ্য করতে পেরে স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয় এবং একটি গরুকে প্রাণে বাঁচিয়ে নেয় । আরেকটি গরু মারা যায়। মৃত গরুটির বাজার মূল্য কুড়ি হাজার টাকার উপর । তাই স্থানীয়দের দাবি যাতে মৃত গরুর মালিককে সাহায্য করে প্রশাসন । কেননা উনার আর্থিক অবস্থা খুবই দুর্বল। উনার একমাত্র সম্বল ছিল সেই গরুটি । এখন দেখার বিষয় হল প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে। সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top