News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ টিম্বার কাঠ
Image

চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ টিম্বার কাঠ

ধর্মনগর, ৩ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের তৎপর অভিযানে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত টিম্বার কাঠ। বনদপ্তরের সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুদীপ দেবনাথ ও চুরাইবাড়ি বিট অফিসের ইনচার্জ আশুতোষ মালাকার-সহ একটি টিম দক্ষিণ ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান।

অভিযানে ওই এলাকার নিজাম উদ্দিনের বাড়ির পাশে একটি পুকুরে লুকিয়ে রাখা টিম্বার কাঠ মজুতের সন্ধান মেলে। উদ্ধার হয় প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের টিম্বার কাঠ, যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

রেঞ্জার সুদীপ দেবনাথ জানান, পাচারের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে কাঠ এনে পুকুরের জলে লুকিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কাঠগুলি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলি আসামে পাচার করার পরিকল্পনা ছিল।

যদিও অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, বন দপ্তর ইতোমধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কাঠ মাফিয়াদের চিহ্নিত করতে এবং পাচার চক্র ভাঙতে তদন্তে জোর দেওয়া হয়েছে বলে জানান বন দপ্তরের এক আধিকারিক।

বন দপ্তরের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হলেও, অবৈধ কাঠ পাচার চক্র রুখতে আরও কঠোর নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ সচেতন মহল।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের

বিলোনিয়া ১৫ মে : ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের…

ByByTaniya Chakraborty May 15, 2026

জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে নতুন সিদ্ধান্ত, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসবেন এডিসি কর্মচারীরা

আগরতলা, ১৫ মে : জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল টিটিএএডিসি। কাউন্সিলের কর্মীদের জন্য…

ByByTaniya Chakraborty May 15, 2026

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top