News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টির পর দেখা মিলল রোদের, রোগ প্রতিরোধে পুর নিগম ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগ
Image

বৃষ্টির পর দেখা মিলল রোদের, রোগ প্রতিরোধে পুর নিগম ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগ

আগরতলা, ৩ জুন: দু-তিন দিনের টানা বর্ষণের পর অবশেষে পশ্চিম ত্রিপুরা জেলায় দেখা মিলল রোদের। তবে বর্ষণের জেরে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে শহরের বহু এলাকায় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি। অনেক বসতবাড়ি চলে গিয়েছিল জলের তলায়। রোদ উঠায় ধীরে ধীরে জল নামতে শুরু করলেও, এই সময়টাতেই জলবাহিত ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই অবস্থায় সংক্রমণ প্রতিরোধে আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে-র উদ্যোগে আজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছড়ানো হয়। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্পোরেটর।

অন্যদিকে, আজও রামকৃষ্ণ মিশন ধলেশ্বরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। বিশেষ করে দক্ষিণ জয়নগরের পশ্চিম পাড়ায় যারা শরণার্থী শিবির ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছেন কিন্তু রান্নার ব্যবস্থা করতে পারেননি, তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরাত্মানন্দ মহারাজ।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জলাবদ্ধতা পরবর্তী পরিস্থিতিতে প্রশাসন ও সেবামূলক সংগঠনের এই ধরনের পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরাচ্ছে বলে মত সাধারণ মানুষের।

Releated Posts

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top