News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক মথা : সুদীপ
Image

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক মথা : সুদীপ

আগরতলা, ২ জুন: সরকারেও থাকবে আবার তামাশাও দেখাবে সেটা হতে পারে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক তিপরা মথা। আসলে নাটক করছে তিপরা মথা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন তিনি বলেন, গোমতী জেলার জেলাশাসক তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে দেখা করেননি। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কিন্তু আজকে গোমতী জেলার সমস্ত সরকারি দফতরে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি হতাশাজনক। যেহেতু মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন, তারপর আজকের ঘটনাটি অত্যন্ত হতাশাজনক।

তাঁর কথায়, সরকারেও থাকবে আবার তামাশাও দেখাবে সেটা হতে পারে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক তিপরা মথা। আজকের বিষয়টি তিপরা মথার নাটক বলে ধরা হচ্ছে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে বৈঠক খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

হাওড়া নদীর জলস্তর বাড়ায় সতর্কতা, দুপুর ১টায় জলস্তর ১০.৬ মিটার

আগরতলা, ২৪ আগস্ট: টানা বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আগরতলার জহর ব্রিজ,…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তদন্তে মিনতি পাল ও চন্দন সুর দোষী সাব্যস্ত, ব্যবস্থা নেওয়ার দাবিতে সভাপতির উপর চাপ

আগরতলা, ২৪ আগস্ট: অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের জাতীয় প্রতিযোগিতার দল গঠন ও খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে ওঠা একাধিক…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top