News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোমবারেও লাল সতর্কতা পশ্চিম ও খোয়াই জেলায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

সোমবারেও লাল সতর্কতা পশ্চিম ও খোয়াই জেলায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন:
সোমবারেও পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলায় লালসতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলা এবং খোয়াই জেলাতে। বাকি জেলাগুলিতেও এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবারে টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন নিম্নাঞ্চল। একাধিক এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

৩১ মে থেকে ১ জুন পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। বোধজংনগর (পশ্চিম ত্রিপুরা) – ১৯৮.৫ মিমি, জিরানিয়া (পশ্চিম ত্রিপুরা)- ১৭৫.৫ মিমি, আগরতলা (পশ্চিম ত্রিপুরা) – ১৪০ মিমি ও উনকোটি জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কৈলাশহরে- ১৯২.২ মিমি।

ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে রাজ্য সরকারের তরফ থেকে সচেতন করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জেলাশাসককে এক চিঠিতে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top