News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য, প্রাক্তন বৈরী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ড্রাগস ও নগদ অর্থ উদ্ধার
Image

নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য, প্রাক্তন বৈরী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ড্রাগস ও নগদ অর্থ উদ্ধার

দামছড়া, ১ জুন: উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দামছড়া কাসকাউ পাড়ায় অভিযান চালিয়ে এক প্রাক্তন বৈরী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশা সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং এবং দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার। অভিযানে সঞ্জিত দেববর্মা নামে এক কুখ্যাত নেশা কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে সঞ্জিত দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ ড্রাগস ও হেরোইন, ৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে বেআইনিভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে দামছড়া থানায় রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সঞ্জিত দেববর্মা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং নেশা বিরোধী লড়াইয়ে কোনও রকম আপস করা হবে না।
এই অভিযানে সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন সাধারণ নাগরিকরা। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চালিয়ে যাওয়া হবে।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top