News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়াক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন করা: মুখ্যমন্ত্রী
Image

ক্রীড়াক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন করা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মে : রাজ্যের বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণে নানা উদ্যোগ গ্রহণ করে চলছে। পাশাপাশি রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ এম.বি.বি. ক্লাব হাউজে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টি.সি.এ.) আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির এবং ক্রিকেটারদের জন্য মাঠে পানীয় দ্রব্য সরবরাহের জন্য ব্যাটারিচালিত ড্রিংকস কারের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ক্রিকেট সংস্থা টি.সিএ. ক্রিকেট প্রতিভা খোঁজার ক্ষেত্রে তথা ক্রিকেটের মান বাড়ানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা গ্রহণ করে থাকে। মুখ্যমন্ত্রী বলেন, শহর এলাকা ব্যতীত রাজ্যের প্রান্তিক এলাকায়ও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়াক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি হল নিয়মিত অনুশীলন করা। এক্ষেত্রে ক্রীড়া প্রশিক্ষক তথা কোচদেরও দায়িত্ব রয়েছে। কোচদেরও খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা তথা সমস্যা সম্পর্কে সচেতন থাকতে হবে। খেলোয়াড় এবং কোচদের মধ্যে সুসম্পর্কও গড়ে তোলা প্রয়োজন। এতেই প্রতিভার প্রকৃত বিকাশ ঘটবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ক্রীড়া জগৎ এবং ক্রীড়াবিদদের উন্নয়নে সমান দায়িত্বশীল। বর্তমানে রাজ্য প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধুমাত্র ক্রিকেটের আঙ্গিনায়ই নয়, সামাজিক কাজেও তাদের দায়বদ্ধতা প্রদর্শন করছে। গত বছরের ভয়াবহ বন্যা বা করোনা পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে টি.সি.এ. তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের কোনও বিকল্প নেই। শুধুমাত্র মানুষই রক্তদানের মাধ্যমে রক্তের অভাব পূরণ করতে পারে। তবে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা প্রয়োজন। রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ দক্ষতার সঙ্গে এই কাজটি করে চলছে। বর্তমানে রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে ১৪টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। মুখ্যমন্ত্রী টি.সি.এ.-এর সঙ্গে জড়িত বিভিন্ন ক্লাব এবং সংগঠনকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য ক্রিকেটের উন্নয়নে সারা বছর কাজ করে চলছে। রাজ্যের প্রান্তিক এলাকায় বসবাসকারী প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও টি.সি.এ.-কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। রাজ্য সরকার খেলোয়াড়দের শুধু সুযোগ প্রদানই করে না, তাদেরকে সম্মানও প্রদান করে থাকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে। এছাড়াও বক্তব্য রাখেন এস.বি.আই-এর রিজিওন্যাল ম্যানেজার (আঞ্চলিক ব্যবস্থাপক) দেবাশিস চন্দ্র দাস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টি.সি.এ. সভাপতি তপন লোধ। আজকের এই রক্তদান শিবিরে ১১৪ জন রক্তদাতা রক্তদান করেন।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top