News Flash

Image

অরুণাচলে সীমান্ত সমন্বয় জোরদারে লোহিতে সিভিল-মিলিটারি ফিউশন কনক্লেভ

লোহিত, অরুণাচল প্রদেশ, ৩০ মে: ভারতের সেনাবাহিনীর দাও ডিভিশনের উদ্যোগে অরুণাচলের লোহিত জেলায় অনুষ্ঠিত হলো সিভিল-মিলিটারি ফিউশন কনক্লেভ, যার মূল উদ্দেশ্য ছিল সীমান্ত অঞ্চলে সশস্ত্র বাহিনী ও বেসামরিক সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা।

এই সম্মেলনে অংশ নেন জেলার প্রশাসন, পুলিশ, সীমান্ত সড়ক সংস্থা, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল, জাতীয় নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন, সেনাবাহিনীর জাতি গঠনে অবদান। অনুষ্ঠানে নতুন প্রজন্মের সরঞ্জাম ও অস্ত্রের প্রদর্শনীও আয়োজন করা হয়, যেখানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত উন্নত প্রতিরক্ষা সামগ্রী তুলে ধরা হয়—ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতিফলন হিসেবে।

এই ধরনের সম্মেলন সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা, উন্নয়ন ও জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top