News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদীদের ১৯৪৭-এই নির্মূল করা উচিত ছিল, সরদার প্যাটেলের পরামর্শ উপেক্ষিত হয়েছিল: প্রধানমন্ত্রী মোদী
Image

সন্ত্রাসবাদীদের ১৯৪৭-এই নির্মূল করা উচিত ছিল, সরদার প্যাটেলের পরামর্শ উপেক্ষিত হয়েছিল: প্রধানমন্ত্রী মোদী

গান্ধীনগর, ২৭ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর কাশ্মীরে যে প্রথম সন্ত্রাসী হামলা হয়েছিল, তখনই তা কঠোরভাবে মোকাবিলা করা উচিত ছিল। আজকের সন্ত্রাসবাদ সেই দীর্ঘদিনের সমস্যা থেকেই বিকৃত রূপে উদ্ভূত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “১৯৪৭-এ, যখন ভারত মাতাকে তিন টুকরো করা হল, সেই রাতেই কাশ্মীরের মাটিতে প্রথম সন্ত্রাসী হামলা হয়। পাকিস্তানের পক্ষ থেকে তথাকথিত মুজাহিদিনদের মাধ্যমে এক অংশ দখল করে নেওয়া হয়। সেইদিনই তাদের মৃত্যু-গহ্বরে ছুঁড়ে ফেলা উচিত ছিল।”

প্রধানমন্ত্রী আরও জানান, তৎকালীন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন, যতক্ষণ না পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK) পুনরুদ্ধার হচ্ছে, ততক্ষণ সেনাবাহিনী যেন অভিযান বন্ধ না করে। কিন্তু সেই পরামর্শ কংগ্রেস সরকার মানেনি বলে অভিযোগ করেন মোদী।

তিনি বলেন, “সেই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে, আজ এই সন্ত্রাসের চেহারা এমন ভয়াবহ হত না। আজ পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা সেই দিনের সন্ত্রাসেরই বিকৃত প্রতিচ্ছবি।”

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “ভারতীয় সেনা সবসময় পাকিস্তানকে পরাজিত করেছে। পাকিস্তান বুঝে গিয়েছে, সরাসরি যুদ্ধ করে ভারতকে হারানো সম্ভব নয়। তাই তারা সন্ত্রাসকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। এটি কোনও প্রক্সি যুদ্ধ নয়, এটি পাকিস্তানের স্পষ্ট যুদ্ধনীতি।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটি শুধুমাত্র সীমান্ত পারের সমস্যা নয়, এটি আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আঘাত।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top