News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ আগরতলায় চন্দ্রপুর আইএসবিটিতে, তীব্র উত্তেজনা
Image

যান পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ আগরতলায় চন্দ্রপুর আইএসবিটিতে, তীব্র উত্তেজনা

আগরতলা, ২৬ মে : যাত্রী পরিবহন নিয়ে তুইসিন্দাই বাজারে দুই গাড়ির চালকের মধ্যে মারামারি হয়। এরই প্রতিবাদে আজ আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখেন চালকরা। অন্যদিকে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় কারণে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আইএসবিটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল তুইসিন্দ্রাই বাজারে যাত্রী পরিবহন নিয়ে বাস গাড়ির চালককে বেধড়ক মারধর করেন অন্য গাড়ির চালক। এরই প্রতিবাদে আজ আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখেন চালকরা।

বাস চালকদের বক্তব্য, ছোট গাড়ির কারণে তাঁদের বাস পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে, তাঁদের আর্থিক দিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে ই রিক্সা, অটো সহ অন্যান্য গাড়ি আগরতলা আইএসবিটির সামনে থেকে যাত্রী নিয়ে চলে যায়। এনমকি, যাত্রী পরিষেবা নিয়ে মাঝরাস্তায় বাস চালকদের মারধরও করা হয়। গতকাল ও বিনা কারণে এক বাস চালককে মারধর করা হয়েছে। তাতেই আজ প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top