News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লরির ধাক্কায় গুরুতরভাবে আহত এক জনজাতি রমনী
Image

লরির ধাক্কায় গুরুতরভাবে আহত এক জনজাতি রমনী

আগরতলা, ২৪ মে: সাত সকালে জাতীয় সড়কের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন এক জনজাতি রমনী। সাথে সাথে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে।

আহত নিবিতা দেববর্মার আত্মীয় জানান, সকালে নিবিতা দেববর্মা দুর্গা চৌমুহনী বাড়ি থেকে পায়ে হেঁটে নিজের রাবার বাগানে কাজের জন্য যাচ্ছিলেন। এমন সময় আগরতলা থেকে দ্রুত গতিতে আসা একটি ১২ চাকার খালি লরি নিবিতা দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নাকা পয়েন্ট ডিউটিরত পুলিশ লড়িটি আটক করে। দমকল কর্মীদের খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জনজাতি রমনীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছে। এলাকার উত্তেজিত জনতা লড়িটি ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top