News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে ১১ কোটি টাকার ‘সাপ-কামড়’ কেলেঙ্কারি, অভিযোগ কংগ্রেস নেতার
Image

মধ্যপ্রদেশে ১১ কোটি টাকার ‘সাপ-কামড়’ কেলেঙ্কারি, অভিযোগ কংগ্রেস নেতার

ভোপাল, ২৩ মে:মধ্যপ্রদেশের সিওনি জেলায় এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যের কংগ্রেস প্রধান জিতু। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনে ‘সাপ কামড়’ কেলেঙ্কারিতে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ হয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে জিতু বলেন, “সাধারণ দুর্নীতি আমরা অনেক দেখেছি। কিন্তু এমন সাপ কামড়ের দুর্নীতি, যেখানে একজনকে ৩৮ বার সাপ কামড়েছে এবং প্রতিবারে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তোলা হয়েছে — এমন কেলেঙ্কারি কেউ কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র সিওনি জেলাতেই সাপ কামড়ের নামে প্রায় ১১ কোটি টাকা তোলা হয়েছে।”

সূত্রের খবর অনুযায়ী, সিওনি জেলার কেওলারি তহসিলে এই আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি নথিতে ৪৭ জনকে একাধিকবার মৃত দেখানো হয়েছে, প্রতিবার মৃত্যুর কারণ দেখানো হয়েছে সাপের কামড়।

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, সাপের কামড়ে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হয়। এই নিয়মের অপব্যবহার করেই প্রায় ১১.২৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। জালবাজির চিত্র এতটাই ভয়াবহ যে, একজনকে ৩০ বার এবং আরেকজনকে ১৯ বার মৃত দেখানো হয়েছে সাপ কামড়ের কারণে। এই অনিয়মে একাধিক সরকারি কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। আর্থিক দফতরের একটি দল এই ঘটনাটি তদন্ত করেছে।

জব্বলপুর ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস-এর ডিভিশনাল জয়েন্ট ডিরেক্টর রোহিত সিং কৌশল জানিয়েছেন, “কেওলারি তহসিলে সাপ কামড় সংক্রান্ত অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি এবং রিপোর্ট সিওনি কালেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিয়েছি। প্রায় ১১.২৬ কোটি টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে। আমরা রিপোর্টে সমস্ত তথ্য উল্লেখ করেছি। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকারের অধীনে দুর্নীতি এক অভাবনীয় মাত্রা ছুঁয়েছে। এখন দেখার, সরকার এই অভিযোগের তদন্তে কী ব্যবস্থা নেয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top