News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মা জন্ম দিলেন পুত্রসন্তানের
Image

সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মা জন্ম দিলেন পুত্রসন্তানের

আগরতলা, ২২ মে : সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি মা জন্ম দিলেন একটি পুত্রসন্তানের। খবর পাওয়া মাত্রই ধর্মনগর জিআরপিএস দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতককে ধর্মনগর রেলওয়ে স্টেশনে উদ্ধার করে।

এরপর বিষয়টি জানানো হয় ধর্মনগর রেলওয়ে হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা স্টেশনে এসে মা ও শিশুকে পর্যবেক্ষণ করেন এবং জানান, দুজনেই সুস্থ রয়েছেন।।পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে খবর দেওয়া হলে, একটি অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায় জেলা হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে।

ঘটনার বিষয়ে এক সাক্ষাৎকারে পিআরপিএস অফিস ইনচার্জ উত্তম কুমার কলই জানান, তাঁরা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে মা ও শিশুকে নিরাপদভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তাঁদের বাড়ি রাঁচিতে প্রসূতি মায়ের নাম ক্যাটকি নাগাসিয়া এবং পিতার নাম ক্যাটকা নাগাশিয়া।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top