News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁনমারি এলাকায় গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র
Image

চাঁনমারি এলাকায় গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র

আগরতলা, ১৯ মে : আগরতলার চাঁনমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর আজ সকালে এলাকায় ছুটে গিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা চাঁনমারি এলাকায় কৃষ্ণ দেবানথের ১১ বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং ৯ বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটে। গতকাল বাড়ির পাশে নির্মাণ কাজে ব্যবহৃত ছোট গর্ত থেকে তাঁদের মৃতদেহ ভেসে ওঠে। আজ সকালে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়েছেন তিনি। কিন্তু গিয়ে দেখা গিয়েছে তাঁদের মা বাবা জিরানিয়া নিজেদের বাসভবনে চলে গেছেন। পাশাপাশি, এদিন তিনি মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

Releated Posts

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top