News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা ভবন ঘেরাও করল টেট পরীক্ষার্থীরা, ৫ দফা দাবিতে টিআরবিটির কাছে স্মারকলিপি
Image

শিক্ষা ভবন ঘেরাও করল টেট পরীক্ষার্থীরা, ৫ দফা দাবিতে টিআরবিটির কাছে স্মারকলিপি

আগরতলা, ১৭ মে : ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) ২০২৪-২৫-এর পরীক্ষায় একাধিক অভিযোগ তুলে ৫ দফা দাবিতে আন্দোলনে নামলেন পরীক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই পরীক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পুলিশের কড়া নিরাপত্তায় ভবনের মূল গেট বন্ধ রাখা হয়, তবে পরে ৫ জন পরীক্ষার্থীর প্রতিনিধি দল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরার (টিআরবিটি) চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি, প্রশ্নপত্র ও আনসার কি-তে মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

প্রশ্নপত্রে এবং টিআরবিটি প্রদত্ত উত্তরে যেসব ভুল হয়েছে, তা নিয়ে টেট-1 এবং টেট-2 এর বিষয় শিক্ষকদের সাথে সাক্ষাতের দাবি জানায় প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ভুল না ঘটে, তার জন্য টিআরবিটি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে—এই দাবি তোলেন তারা।

প্রতিনিধি দল তাদের দাবিগুলো চেয়ারম্যানের হাতে তুলে দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পান বলে জানিয়েছেন। আন্দোলনকারী পরীক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top