News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাবাণিজ্য রুখতে আমতলী থানার বিশেষ উদ্যোগ
Image

নেশাবাণিজ্য রুখতে আমতলী থানার বিশেষ উদ্যোগ

আগরতলা, ১৬ মে : নেশা সাম্রাজ্যের বিরুদ্ধে এবার কঠোর ভূমিকায় আমতলী থানা। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই নেশা কারবারিরা আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস সড়কটি মুক্তাঞ্চল হিসাবে বেছে নিয়েছিল। যার ফলে নেশা কারবারিরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা সামগ্রী পাচার করতো।

আমতলী থানার পুলিশ এর আগেও বাইপাস সড়কে নেশাপাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তারপরেও পুরোপুরিভাবে নেশাপাচার বন্ধ করা যায়নি। যার ফলে এবার নেশা পাচারকারীদের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ কঠোরভাবে মাঠে নেমেছে। শুক্রবার দুপুর থেকে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা চেকিং এ পুলিশের ডগস্কোয়াডের প্রশিক্ষিত সারমেয় দিয়ে বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা সবগুলি গাড়িতে অভিযান চালানো হয়। ডগস্কয়াডের প্রশিক্ষিত সারমেয়দের এমনভাবেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে যা তল্লাশি অভিযানের সময় গাড়িতে কোন ধরনের মাদকদ্রব্য থাকলে তা খুঁজে বের করবে।

এদিনের এই তল্লাশি অভিযানে ছিলেন আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা। সাংবাদিকদের সামনে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন, এই অভিযানটি মূলত বাইপাস সড়ক দিয়ে নেশার রমরমা পাচার বাণিজ্য বন্ধ করার জন্য।

তিনি আরো জানিয়েছেন, এখন থেকে আমতলী থানার পুলিশ নেশার বিরুদ্ধে কঠোরভাবে এই ধরনের তল্লাশি অভিযান জারি রাখবে। এই অভিযানে কোনো ধরনের নেশাসামগ্রী সহ নেশাপাচারকারীরা পুলিশের হাতে ধরা পড়লেই নেওয়া হবে আইনগত কঠোর ব্যবস্থা। শুক্রবার দুপুর থেকে আমতলী থানার পুলিশের এই বিশেষ অভিযান দেখে অনেক সচেতন সম্পন্ন ব্যক্তিদের বলতে শোনা গেছে এইভাবে চুরাইবাড়ি থেকে শুরু করে সাবরুম পর্যন্ত যতগুলি থানা রয়েছে সবগুলি থানার পুলিশ যদি প্রতিনিয়তই এই ধরনের কঠোর তল্লাশী অভিযান জারি রাখে তাহলে অন্তত কিছুটা হলেও নেশা সামগ্রীর রমরমা পাচার বাণিজ্য রুখা যাবে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top