News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈবল্যনাথের মোহন্ত মহারাজের তিরোধান বার্ষিকীতে রক্তদান শিবির, উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

কৈবল্যনাথের মোহন্ত মহারাজের তিরোধান বার্ষিকীতে রক্তদান শিবির, উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ মে: অন্যান্য বছরের মতো এবছরও শ্রীশ্রী কৈবল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে বনমালীপুরস্থিত শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজের যুবসমাজকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী বলেন, “রক্তদান এক মহৎ সামাজিক দায়িত্ব। এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে রাজ্যে রক্তের ঘাটতি আর থাকবে না।”

এই রক্তদান উৎসব ঘিরে এলাকায় এক বিশেষ সামাজিক আবহ সৃষ্টি হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকেও ভবিষ্যতে আরও এমন জনসেবামূলক কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top