News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনগর উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা

রাজনগর উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা

আগরতলা, ১০ মে : শনিবার আগরতলার রাজনগর উচ্চ বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মাননীয়া কাউন্সিলর নিতু দে গুহ’র উদ্যোগে এবং ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায়।

উক্ত স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন আগরতলার মাননীয় মেয়র ও রামনগরের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, কাউন্সিলর মনোজ কান্তি দেবরায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা দামপাল, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ শান্তনুনন্দজী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।

শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সার্থক হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার এই মহতী উদ্যোগের জন্য কাউন্সিলর নিতু দে গুহ এবং রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপকারী। আগামী দিনে আরও বেশি করে এই রকম কর্মসূচি গ্রহণের মাধ্যমে মানুষকে উপকৃত করার প্রয়োজন রয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top