News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূর
Image

হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূর

আগরতলা, ৯ মে : হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ। ঘটনাটি ঘটে আজ জিবি হাসপাতালে প্রাঙ্গণে। এদিকে হাসপাতাল চত্বরে গৃহবধূর মা এবং শাশুড়ির মধ্যে তীব্র বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক সময় এটি হাতাহাতির রূপ নেয়। হাসপাতাল চত্বর এই দুজন মহিলা মারপিট করতে থাকেন। গৃহবধুর মায়ের অভিযোগ স্বামী এবং শাশুড়ি মিলে তার মেয়েকে মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার মাথা ঘুরে মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ চম্পা ঋষি দাস(২২)। তারপর স্বামী অরূপ মনি দাস চিকিৎসকের কাছে না নিয়ে কাজে চলে যায়। তার অবস্থা বেগতিক দেখে পরবর্তী সময়ে বাড়ির লোকজনেরা গৃহবধূকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থা স্বামীর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে জিবি হাসপাতালের তিনতলার জানালা দিয়ে ঝাঁপ দিতে চায় গৃহবধূ। যদিও আত্মহত্যা করতে ব্যর্থ হয় গৃহবধূ।

পরবর্তী সময় তাকে উদ্ধার করে পুনরায় চিকিৎসা শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, গত চার বছর আগে বিয়ে হয়েছিল তাদের মেয়ের। গৃহবধূর স্বামীর বাড়ি খোয়াই দক্ষিণ জাম্বুরা এলাকায় এবং বাপের বাড়ি আগরতলা ভাটি অভয়নগর এলাকায়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণবশত তাদের মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত শশুর বাড়ির লোকজন। বহুবার তারা এলাকায় সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করলেও বারবার স্বামী এবং শাশুড়ি মিলে ওই গৃহবধূকে নির্যাতন চালিয়ে যাচ্ছে।। যার ফলে প্রায়শই মানসিকভাবে ভেঙে পড়ছে ওই গৃহবধূ। বারবার তার স্বামীকে বুঝিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। যার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই গৃহবধূ। ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন গৃহবধূর মা। হাসপাতাল চত্বরে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top