News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চার বছর পূর্ণ করল অসম সরকার, ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপটে উদযাপন নয়, আত্মসমালোচনার পথে হিমন্ত সরকার
Image

চার বছর পূর্ণ করল অসম সরকার, ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপটে উদযাপন নয়, আত্মসমালোচনার পথে হিমন্ত সরকার

গুয়াহাটি: ১০ মে অসম সরকার তাদের শাসনের চার বছর পূর্ণ করলেও, এবারে কোনও ধরণের উৎসব বা বড় অনুষ্ঠান করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলমান ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এই বার্ষিকী উপলক্ষে কোনও উৎসব নয়, বরং একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে রাজ্য সরকারের চার বছরের শাসনকালের গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরা হবে।

হিমন্ত বিশ্ব শর্মা এদিন সকালে এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে জনগণকে ভুয়ো খবর ও গুজবে কান না দিতে এবং সরকারিভাবে জারি হওয়া নির্দেশিকাগুলি মেনে চলার আহ্বান জানান। তিনি লেখেন:“ভারত আজ একজোট হয়ে দাঁড়িয়ে আছে । দায়িত্বশীল নাগরিক হিসেবে আসুন — ভুয়ো খবর প্রত্যাখ্যান করি,যারা আমাদের সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে তাদের রিপোর্ট করি,সরকারি নির্দেশিকা মেনে চলি।
জয় হিন্দ।”
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে দেশজুড়ে একাধিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত রাখা হয়েছে। আইপিএল ২০২৫-ও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে অসম সরকারের এই ‘নিম্ন-প্রোফাইল’ পদক্ষেপকে রাজনৈতিক মহলে প্রশংসার চোখে দেখা হচ্ছে।

Releated Posts

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top