News Flash

  • Home
  • Uncategorized
  • পুরানোকে বহাল রেখে বাজারে আসছে নতুন ৫০ ও ২০ টাকার নোট
Image

পুরানোকে বহাল রেখে বাজারে আসছে নতুন ৫০ ও ২০ টাকার নোট

rupeeনয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স) : এবার বাজারে আসছে নতুন ৫০ ও ২০ টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।তবে ভয় পাওয়ার কিছু নেই। পুরনো ৫০ ও ২০ টাকার নোট যেমন চলছিল তেমনই চলবে।আরবিআই সূত্রে খবর, নতুন ২০ টাকার নোটে থাকছে ‘এল’ ইনসেট লেটার। নতুন ৫০-এর নোটে ইনসেট লেটার নেই। নম্বরের প্যানেল বদলে আনা হচ্ছে নতুন নোট। দু’ধরনের নতুন নোটেই আরবিআই-এর গভর্নর উর্জিত প্যাটেলের সই থাকবে।
গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল নোট বদলানোর জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে, বাতিল নোটের পরিবর্তে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোট। ১,০০০ টাকার নতুন নোট এখনও বাজারে আসেনি। এই অবস্থায় নতুন ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করল আরবিআই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top