News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালির তিন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
Image

বড়দোয়ালির তিন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে: আগরতলা পুর নিগমের অধীন আট নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের তিনটি ওয়ার্ড ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার তিনি সরজমিনে পরিদর্শন করেন ১৬, ২০ এবং ৩২ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ।

পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন, স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলা একাধিক উন্নয়ন প্রকল্পে নানা জটিলতা দেখা দিচ্ছে। তিনি সমস্যা সমাধানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, বর্ষা শুরু হওয়ার আগেই স্মার্ট সিটির কাজ শেষ করতে হবে। বিশেষ গুরুত্ব দিয়ে তিনি কভার ড্রেন-এর কাজ তদারকি করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার পরামর্শ দেন। এছাড়াও তিনি শান্তিপাড়ার একটি পুরনো পুকুর সংস্কারেরও নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে।

পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার বিশাল কুমার, সহ একাধিক আধিকারিক ও কর্মী।

Releated Posts

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Jun 28, 2026

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top