News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয়টি দোকান, পরিদর্শনে মেয়র
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয়টি দোকান, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ মে: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছয়টি দোকান। আজ সকালে হাঁপানিয়া বাজারে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে।আনে। দমকলকর্মীর প্রাথমিক ধারণা, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ওই অগ্নিকাণ্ডের আনুমানিক লক্ষাধিক ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আচমকাই একটি টিফিনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখায় বাকি চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। কিন্তু দমকলবাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি বলেন, আজ হাপানিয়া বাজারে সকালে আগুন লেগে চারটি ফাস্টফুডের দোকান, একটি মিষ্টির দোকান, ফলের দোকান সহ ছয়টি দোকান আগুন পুড়ে যায়। তাঁর কথায়, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার এবং পুর নিগম রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার, এলাকার কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর তথা দক্ষিণাঞ্চলের চেয়ারপারসন অভিজিৎ মল্লিক, স্থানীয় কর্পোরেটের সবিতা কর।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top