News Flash

  • Home
  • বাণিজ্য
  • আদালত অবমাননার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি
Image

আদালত অবমাননার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি

ঢাকা, ২ মে : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালত অবমাননার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র শাখা ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর নেতা শাকিল আলম বুলবুলের উদ্দেশে ‘কারণ দর্শানো’র নোটিশ জারি করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আইসিটি-র প্রসিকিউটার গাজি এইচএম তামিম, দুজনকেই ১৫ই মে’র মধ্যে ‘শো কজ’ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইবুনাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের বিষয়ের ভিত্তিতে ঐ নির্দেশ দেন। ঐ অডিও ক্লিপ অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ও ট্রাইবুনালকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আইসিটি-র প্রসিকিউটার জানিয়েছেন, তদন্তকারী এজেন্সির ফরেন্সিক রিপোর্টে অডিও ক্লিপের কণ্ঠস্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ মিলেছে।

গত বছর আগস্ট মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ও আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে দেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top