News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমরাবতীতে ৫৮হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর
Image

অমরাবতীতে ৫৮হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লী, ২ মে : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ৫৮হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা করবেন।

তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, দেশে বিশ্বমানের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী , অন্ধ্রপ্রদেশে ৭টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ৬টি জাতীয় সড়ক প্রকল্প এবং একটি রেল প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। শ্রী মোদী, ১১ হাজার ২৪০ কোটি টাকার বেশি মূল্যের বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। এদের মধ্যে রয়েছে বিধানসভা, হাইকোর্ট, সচিবালয় এবং অন্যান্য প্রশাসনিক ভবন ও ৫ হাজার ২শো পরিবারের জন্য আবাসন তৈরীর মত প্রকল্প।

এছাড়াও প্রধানমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের নাগায়ালঙ্কায় প্রায় ১হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে উৎক্ষেপণ কেন্দ্র, কারিগরি সরঞ্জামের বিভিন্ন সুবিধা, দেশজ প্রযুক্তিতে তৈরী র‍্যাডার, টেলিমেট্রির পাশপাশি থাকবে ইলেক্ট্রো অপটিক্যাল সিস্টেম, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করবে। বিশাখাপত্তনমের মধুরাওয়াড়ায় শ্রী মোদী একটি মলের শিলান্যাস করবেন।

Releated Posts

শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, বললেন— ‘ভারতের ভাবনা ও সংবিধান রক্ষায় লড়ছেন তাঁরা’

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার যন্তর মন্তরের আন্দোলনকারী শিক্ষার্থী এবং মুম্বইয়ের ভাইরাল ছাত্রী-সহ…

ByBySandeep Biswas Aug 5, 2026

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top