News Flash

  • Home
  • দেশ
  • ২০২৫-২৬ চিনি মরশুমে চিনি কলগুলির থেকে আখ চাষীদের জন্য ন্যায্য ও লাভজনক মূল্যের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Image

২০২৫-২৬ চিনি মরশুমে চিনি কলগুলির থেকে আখ চাষীদের জন্য ন্যায্য ও লাভজনক মূল্যের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : আখ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ২০২৫-২৬ চিনি মরশুমে আখের ন্যায্য ও লাভজনক মূল্য নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আখ চাষের জন্য যে ব্যয় হয়, তার ১০.২৫ শতাংশ বেশি হারে কৃষকদের কাছ থেকে আখ কেনা হবে। এর মূল্য নির্ধারিত হয়েছে ক্যুইন্টাল প্রতি ৩৫৫ টাকা। তবে, কৃষকরা যখন চিনিকলে আখ বিক্রি করেন, তখন তাঁরা অপেক্ষাকৃত কম দাম পান। যাঁরা চিনিকলে আখ বিক্রি করবেন, তাঁদের ক্যুইন্টাল প্রতি ৩২৯ টাকা ৫ পয়সা দিতে হবে। ২০২৪-২৫ চিনি মরশুমের তুলনায় ৪.৪১ শতাংশ বেশি হারে এই মূল্য নির্ধারিত হয়েছে।

কৃষকরা পয়লা অক্টোবর থেকে চিনি কলগুলিতে আখ বিক্রি করলে পরিবর্তিত হারে দাম পাবেন। দেশ জুড়ে ৫ কোটি আখ চাষী এরফলে উপকৃত হবেন। এছাড়াও, বিভিন্ন চিনি কলের সঙ্গে যুক্ত প্রায় ৫ লক্ষ শ্রমিক সহ যাঁরা বিভিন্ন অনুসারী শিল্পে কর্মরত, তাঁরা প্রত্যেকেই এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন। ২০২৩-২৪ চিনি মরশুমে চিনি কলগুলির কাছে আখ চাষীদের বকেয়া ছিল ১,১১,৭৮২ কোটি টাকা। ২৮ এপ্রিলের হিসেবানুযায়ী, বকেয়া এই অর্থে ৯৯.৯২ শতাংশ অর্থাৎ ১,১১,৭০৩ কোটি টাকা কৃষকদের মিটিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ চিনি মরশুমে আখ চাষীদের বকেয়া অর্থের পরিমাণ ৯৭,২৭০ কোটি টাকা। ২৮ তারিখের হিসেবানুযায়ী, বকেয়া অর্থের ৮৭ শতাংশ অর্থাৎ ৮৫,০৯৪ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top