News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ৩ বাংলাদেশি নাগরিক ও ২ ভারতীয় দালাল গ্রেফতার, বিএসএফের জালে বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী
Image

ত্রিপুরায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ৩ বাংলাদেশি নাগরিক ও ২ ভারতীয় দালাল গ্রেফতার, বিএসএফের জালে বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী

আগরতলা, ২৯শে এপ্রিল : গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর তৎপরতায় আজ সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ২ জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা আগরতলা থেকে সিলচরগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অন্তর্গত লাকড়াগাঁও গ্রামের বাসিন্দা। অপরদিকে ধৃত দুই ভারতীয় দালাল একজন খোয়াই জেলার এবং অন্যজন অসমের শিলচর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এছাড়াও, বিএসএফ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চোরাচালান রুখে দেয়। এই অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে।বিএসএফ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকানো যায়।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top