News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান সহ তিন দফা দাবিতে সরব বাম ছাত্র সংগঠন
Image

কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান সহ তিন দফা দাবিতে সরব বাম ছাত্র সংগঠন

আগরতলা, ২৯ এপ্রিল: কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশা ও নেশা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ আই। এদিন আগরতলা, দক্ষিণ আগরতলা, পূর্ব আগরতলা এবং মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে নেতাজি চৌমুনী এলাকা থেকে এই মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, রাজ্যে শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। ২০১৮ সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছেন না। জনগণ যখন বুঝতে পেরেছেন বিজেপি সরকার ফাঁদে পা দেওয়া উচিত নয়। তাই বামপন্থী যুব সংগঠন সমাজ পরিবর্তনের লড়াই শুরু করেছে।

এদিন তিনি আরও বলেন, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top